Description
মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ্ তাআলা আল-কুরআন নাযিল করে মুহাম্মাদ (ﷺ) এর মাধ্যমে আল্লাহ প্রদত্ত বার্তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। মানব জীবনে আল-কুরআনের প্রয়োগ কীভাবে ঘটবে, কীভাবে আল্লাহর নির্দেশ মেনে জান্নাতে পৌঁছুতে হবে, এর বাস্তব নজীর নাবী মুহাম্মাদ (ﷺ) দেখিয়ে গেছেন। সেই নাবীর বলা কথা, কাজ, সম্মতি, অসম্মতি সবই হাদীস অন্তর্ভুক্ত। হাদীসের কিতাবসমূহের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সহীহুল বুখারী যা আল-কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে মুসলিমদের মাঝে প্রতিষ্ঠিত। এর প্রতিটি হাদীস সহীহ হওয়ার ব্যাপারে আলিমদের ভিতর দ্বিমত নেই। মুসলিম মাত্রই মুহাম্মাদ (ﷺ) এর জীবনাচার, তাঁর মুখ নিঃসৃত বাণী জেনে রাখা জরুরী। তাই সহীহুল বুখারী গ্রন্থটি এক দুই কপি হলেও আমাদের সকলের ঘরে থাকা চাই।





Reviews
There are no reviews yet.